আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): নির্বাচনে বিএনপি দুই তৃতীয়াংশেরও বেশি আসন পেয়েছে এবং বিএনপি’র সাথে যারা জোটে যুক্ত ছিলেন, তাদের অনেকেও বিজয়ী হয়েছেন।
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ফলাফল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
ঘোষিত ফলাফল অনুযায়ী, নির্বাচনে মোট ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ। এছাড়া গণভোটে ভোট পড়েছে ৬০.২৬ শতাংশ।
গণভোটের ফলাফলে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭।
আসনভিত্তিক চূড়ান্ত ফলাফল অনুযায়ী—
- বিএনপি পেয়েছে ২০৯ আসন,
- জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮ আসন,
- এনসিপি পেয়েছে ৬ আসন,
- স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭ আসনে।
এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২ আসন, গণঅধিকার পরিষদ ১ আসন, ইসলামি আন্দোলন ১ আসন, গণসংহতি ১ আসন, খেলাফত মজলিস ১ আসন এবং বিজেপি (পার্থ) পেয়েছে ১ আসন।
ইসি সচিব জানান, খুব শিগগিরই নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।
Your Comment